বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল ২৮ নং চোপড়া বিধানসভা কেন্দ্রের সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস কমিটির পঞ্চায়েতি রাজ বুথ ভিত্তিক কর্মী সম্মেলন।এই সম্মেলনে উপস্থিত ছিলেন,উত্তরদিনাজপুর জেলার তৃনমুল কংগ্রেসের সভাপতি অমল
আচার্য্য,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রি গোলাম রব্বানি,উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি আলেমা নুরী,করনদিঘী বিধান সভার বিধায়ক মনোদেব সিনাহা, ইসলামপুর বিধায়ক কানাইয়ালাল আগরয়ালা,চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ চোপড়ার ব্লক ও জেলা নেতৃত্ব। অন্তর্দন্দ্ধ ভুলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মমতা বন্ধোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে বজায় রাখতে দলীয় কর্মিদের প্রত্যেক বুথে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন হামিদুল রহমান।পাশাপাশি তৃনমূলের জেলা সভাপতি থেকে শুরু করে ইসলামপুর করণদিঘির বিধায়ক ও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রি গোলাম রব্বানিকেও এদিন বিজেপিকে আক্রমন করতে দেখা গেল। এছারাও অসামাজিক ও দল বিরোধী কাজকর্ম করলে দল তাঁর কোনো দায়বদ্ধতা নিবে না,বলে মন্ত্রি ও বিধায়কদের উপস্থিতিতে দলীয় কর্মিদের সাবধান করে দেন জেলা সভাপতি অমল আচার্য্য।দলীয় নির্দেশে সবং নির্বাচনে ব্যাস্ত থাকার কারনে চোপড়ার দলীয় কর্মিদের উদ্দেশে মোবাইল ফোনে বক্তব্য রাখেন পরিবহন মন্ত্রি তথা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারি। এদিনের চোপড়া বিধান সভার বুথ বিত্তিক কর্মি সম্মেলনে দলীয় কর্মিদের উপস্থিতি দলের মজবুত সংগঠনের পরিচয় বহন করে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল যে বিরোধী কোনো দলকে একইঞ্চি জমি ছারতেও নারাজ এদিনের সম্মেলনে দলীয় কর্মিদের উপস্থিতি তা প্রমান করে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/QQFGbYux5uo
উত্তরদিনাজপুর